দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় পুলিশ পরিচয়ে এক সৌদি প্রবাসীর প্রাইভেটকারে ডাকাতির ঘটনা ঘটেছে।
বুধবার (২২ এপ্রিল) ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের সাওঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী হিমু আক্তার জানান, স্বামী-সন্তানসহ পরিবারের সদস্যদের নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে যাওয়ার পথে পাঁচজনের একটি দল তাদের গাড়ির গতিরোধ করে। নিজেদের পুলিশ পরিচয় দিয়ে গাড়ি থামানোর পর অস্ত্রের মুখে তাদের জিম্মি করা হয়।
তিনি বলেন, ওরা আমাদের কাছ থেকে ৬ ভরি স্বর্ণালংকার, ৪ হাজার সৌদি রিয়াল, তিনটি মোবাইল ফোন এবং নগদ ১০ হাজার টাকা নিয়ে যায়। এ সময় হামলায় হিমু আক্তার ও তার ভাই মাহিন মিয়া আহত হন।
ঘটনার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করা হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ডাকাতরা একটি সাদা মাইক্রোবাসে করে ঢাকার দিকে পালিয়ে যায়। পরে আহতদের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
ভুক্তভোগীর অভিযোগ, থানায় মামলা করতে গেলে পুলিশ সাধারণ ডায়েরি (জিডি) করার পরামর্শ দেয়। পরে মামলা করতে না পেরে তিনি গ্রামের বাড়িতে চলে যান।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন কথা বলতে অনীহা প্রকাশ করেন।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, ঘটনাটি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
জে আই